হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে মাল্টিপ্লাগে লোহার পাত দিয়ে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

মায়ের শয়নকক্ষে বৈদ্যুতিক মাল্টিপ্লাগে লোহার পাত দিয়ে খেলতে গিয়ে মারুফ হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১০টায় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আরব ফকির বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিশু মারুফ ওই এলাকার প্রবাসী মো. বাবরের ছেলে। 

সরেজমিন দেখা যায়, শিশু মারুফের মা ইয়াছমিন আকতার ও দাদি লায়লা বেগমসহ আহাজারি করছেন। তাঁদের আহাজারি আর বিলাপে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নিহতের মা ইয়াছমিন আকতার বলেন, ‘আমি রাতের খাবার খেয়ে ছেলেকে নিয়ে শয়নকক্ষে যাই। ছেলে লোহার পাত দিয়ে খেলছিল। তখন আমার চোখ লেগে আসে। হঠাৎ উঠে দেখি আমার ছেলে বিছানায় নেই। বিছানার নিচে মাল্টিপ্লাগের পাশে বিদ্যুতায়িত হয়ে পড়ে আছে। আমি কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা ছুটে আসে। বুকের মানিকরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

আজ শুক্রবার সকালে জানাজা শেষে শিশুটিকে দাফন করা হয়েছে। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আলী বলেন, ‘এ ঘটনার বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।’

কক্সবাজারে তিন মোটরসাইকেলে ছয়জন এসে ব্যবসায়ীকে গুলি

খাগড়াছড়িতে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

সীতাকুণ্ডে লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি: ২০% কর্মীতে চলছে আইসিডি

হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

তেলপারই খাল: গাইড ওয়ালে আটকে কোটি টাকার সেতু

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ আটক

আট বছরের শিশুকে ধর্ষণের পর ইটে মাথা থেঁতলে হত্যা, পলাতক আসামির মৃত্যুদণ্ড

চন্দনাইশে মহাসড়কের পাশে মিলল মুমূর্ষু ব্যক্তি, হাসপাতালে মৃত্যু

‘হোতা’ পদ্মা ডিপোর ব্যবস্থাপক