হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে সহকর্মীর লাঠির আঘাতে বেকারি শ্রমিক নিহত হওয়ার অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে সহকর্মীর লাঠির আঘাতে শাহ-আলম (৩৮) নামের এক বেকারি শ্রমিক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার ভোরে পৌরসভার মায়ের দোয়া বেকারি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত শাহ-আলম চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার মাইজপাড়া ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুপকানিয়া এলাকার মৃত নুর আহমেদের ছেলে। 

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুধাংশু শেখর হালদার। তিনি বলেন, ‘একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেকারিতে কাজ করার সময় দুই সহকর্মীর মধ্যে হাতাহাতি হয়। পরে আজ ভোর ৬টার দিকে মাহবুব আলম তাঁর সহকর্মী শাহ-আলমকে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান। বর্তমানে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মায়ের দোয়া বেকারিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বাঁশখালী পৌরসভার মাহবুব আলম ও সাতকানিয়া পৌরসভার শাহ-আলম। এতে বেকারিতে কাজ করার সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একই ঘটনায় দুজনের মধ্যে হাতাহাতিও হয়। অপরদিকে আজ ভোর ৬টার দিকে বেকারিতে ঘুমন্ত অবস্থায় সহকর্মী শাহ-আলমকে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান মাহবুব আলম। এতে শাহ-আলমের মৃত্যু হয়।

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন

দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, জনভোগান্তি