হোম > সারা দেশ > ফেনী

মাছ ধরার সময় বজ্রপাতে তরুণের মৃত্যু 

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলায় বজ্রপাতে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহত তরুণের নাম জুয়েল বালামি দাস (২১)। সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছাড়াইতকান্দি গ্রামের দাস পাড়ার তপন বালামী দাসের ছেলে তিনি। 

জুয়েলের চাচা মতি লাল দাস মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, জুয়েল মাঝেমধ্যে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত। তার বাবার সঙ্গে মাছ ধরা ও সেলুনেও কাজ করত। বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। 

নিহতের বাবা তপন বালামি দাস জানান, তার ছেলে জুয়েল বালামি দাস মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়। আনুমানিক ৩টা ২০ মিনিটে আবুল কাশেম নামের একজন তার ছেলের পড়ে থাকার খবর শোনায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা. অতুল চক্রবর্তী বলেন, বজ্রপাতের কারণে জুয়েলের শরীরের বাম পাশে কালো দাগ হয়ে গেছে। বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ