হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিকল ট্রাক মেরামতকালে চাকায় পিষ্ট হয়ে চালক নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে বিকল হয়ে পড়া পণ্যবাহী ট্রাক মেরামতের সময় চাকার নিচে পিষ্ট হয়ে মো. ফারুক (৫০) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা পরিষদ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক ফারুক ঢাকার কেরানীগঞ্জের আলিম উদ্দিনের ছেলে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. আবদুল হাকিম আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে নিহত চালকের লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে বিকল হওয়া ট্রাকের নিচে জগ লাগিয়ে মেরামতকাজ করছিলেন চালক ফারুক। একপর্যায়ে জগটি খুলে যায়। তাতে ট্রাকের নিচে শুয়ে কাজ করা চালক চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা