হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

বৃহস্পতিবার সন্ধ্যায় ফৌজদার হাট আবদুল্লা ঘাটা এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফৌজদার হাট আবদুল্লা ঘাটা এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে দেশব্যাপী জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তারা বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়েছে দেশবরেণ্য আলেম-ওলামাদের। স্বাধীনতা, তথ্যের প্রবাহ ও সমাজের ন্যায়বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণমাধ্যম। সেই গণমাধ্যমকেও বিগত সময়ে জালিম সরকার সত্য প্রকাশে বাধা প্রদান করেছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। আমরা চাই, গণমাধ্যমকর্মীরা অবরুদ্ধ অবস্থায় থেকে বেরিয়ে স্বাধীন সাংবাদিকতা করুন। তাঁরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে তাঁদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন।’

দেশের ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর জানিয়ে প্রধান অতিথি বলেন, ‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মাস্টার নুরুস সালাম, মিডিয়া সম্পাদক মুহাম্মদ রফিক, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তাহের ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ কুতুব উদ্দিন শিবলী। এ ছাড়া উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এস এম ফোরকান আবু, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী, এম হেদায়েত, সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, অর্থ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাংবাদিক জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বিএসসি, নাছির উদ্দিন অনিক ও মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

চমেক হাসপাতালে ৬ দফা দাবিতে ইন্টার্নদের মানববন্ধন

সীমান্তে দায়িত্ব পালনকালে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো সিএমএইচে

চট্টগ্রামে হরিণশিকারিদের গুলিতে এক ব্যক্তি নিহত

খুলশীতে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষে ফের সংঘর্ষ, গোলাগুলি ও পাল্টাপাল্টি ধাওয়া

ফটিকছড়িতে শতাধিক নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভা, কয়েকজনকে আটক

‘প্রতিহিংসামূলক রাজনীতির কারণে জিয়া স্মৃতি জাদুঘর ক্ষতিগ্রস্ত, দ্রুত সংস্কার করা হবে’

পরিবেশ দিবস আজ: দূষণে নীল হালদা-কর্ণফুলী

হামের উপসর্গ: ১২ দিনে যমজ ছেলে হারানোর কান্না

হাটহাজারীতে ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা, অপসারিত আবুল মনছুর

অনুমতি ছাড়াই চট্টগ্রামে খেলার মাঠে যুবদল নেতাদের ‘ঈদ আনন্দ মেলা’, বন্ধের উদ্যোগ প্রশাসনের