হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় এক রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা এগারোটার দিকে জরুরি সেবা সার্ভিস ৯৯৯-এ ফোন পেয়ে ভাটিখাইন ইউনিয়নের আনোয়ারা সড়কের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত আলী আহমদ (৫৫) ভাটিখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করল এলাকার দলিল মাস্টারের বাড়ির মৃত মনির আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভাটিখাইন ইউনিয়নের আনোয়ারা সড়কের পাশে বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা গলাকাটা লাশটি দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘ভাটিখাইন ইউনিয়নের আনোয়ারা সড়কের পাশ থেকে গলাকাটা অবস্থায় আলী আহমদ নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ এ ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের জন্য পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর রমজান মাসে সেহেরির সময় মানুষের ঘুম ভাঙানোর জন্য ডাকতেন। আজ সেই মানুষটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাঁরা এর রহস্য উদ্‌ঘাটন ও দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি