হোম > অপরাধ > চট্টগ্রাম

কক্সবাজারের ঘটনায় গ্রেপ্তার ৩ আসামি ২ দিনের রিমান্ডে

তাসনিম হাসান, কক্সবাজার থেকে

কক্সবাজারে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়া ৩ আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বিকেলে আসামিদের আদালতে তোলা হলে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী এই আদেশ দেন। 

টুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে প্রত্যেক আসামির ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

তবে রিমান্ডে নেওয়া এই আসামিদের নাম মামলার এজাহারে ছিল না। তাঁরা হলেন-কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়া এলাকার রেজাউল করিম সাহাবুদ্দিন (২৫), চকরিয়া উপজেলার ডুলাহাজারার উলুবনিয়া এলাকার মামুনুর রশীদ (২৮) ও কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার মেহেদী হাসান (২১)। 

সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এ পর্যন্ত প্রধান আসামি আশিকুল ইসলামসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন মামলার এজাহারে চার নম্বরে থাকা আসামি হোটেল জিয়া গেস্ট ইনের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটন। গত শনিবার তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

আরও পড়ুন:

সীতাকুণ্ডে উদ্ধার শিশুটি কথা বলতে পারছে না, শ্বাসনালি কাটা!

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত