হোম > সারা দেশ > নোয়াখালী

দোকানের সাটার বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. রিফাত হোসেন (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাত ১২টার দিকে সোনাইমুড়ী মাছ বাজারের আড়তে এ ঘটনা ঘটে। রিফাত সোনাইমুড়ী পৌরসভা পূর্ব পাড়ার নূরু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে আড়ত বন্ধ করে বাড়ির যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রিফাত। দোকানের দুটি সাটার নামানোর পর অপর একটি নামাতে গেলে বিদ্যুতায়িত হয়। বিষয়টি টের পেয়ে পাশের লোকজন এগিয়ে এসে বিদ্যুতের লাইন বন্ধ করলে তিনি মাটিতে লুটে পড়েন। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বিদ্যুতায়িত হয়ে রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ