হোম > সারা দেশ > কুমিল্লা

বুড়িচংয়ে বাসচাপায় কিশোর নিহত

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা এলাকায় বিআরটিসি বাসের চাপায় এক হেলপার নিহত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি জব্দ করেন। পরে পুলিশ বাসটি জব্দ ও চালককে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। 

জানা যায়, আটক চালকের নাম তহিদুল ইসলাম। তিনি ভোলা বোরহানউদ্দিন এলাকার বশির উদ্দিনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর। 

এ বিষয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জানান, কোম্পানীগঞ্জ থেকে চট্টগ্রামগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস বেলা ১১টায় বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা এলাকায় পৌঁছালে বাসটির দরজায় দাঁড়িয়ে থাকা কিশোর বয়সের এক হেলপার সড়কে পড়ে গিয়ে পেছনের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ১২ বছর। তাৎক্ষণিকভাবে নিহত কিশোরের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এসআই আবদুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ