হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর ২ মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চার দিন পর দুই মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে জেলার সদর উপজেলার সাদেকপুর সড়কের পাশে তাদের লাশ পাওয়া যায়। 

নিখোঁজ দুই ছাত্রীরা হলো—সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে নাইমা (১৩) ও সাদেকপুর ইউনিয়নের উত্তর পাড়ার আব্দুল বারেক মিয়ার মেয়ে ময়মুনা (১৫)। তারা দুজন নাটাই দক্ষিণ ইউনিয়নের পয়াগ ময়না মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল। 

জানা গেছে, ওই দুই মাদ্রাসাছাত্রী শুক্রবার রাতে মাদ্রাসায় ছিল। এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি। আজ সড়কের পাশে তাদের মরদেহ পাওয়া যায়। কীভাবে তারা নিখোঁজ হলো এ বিষয়ে পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ কিছু জানে না বলে জানায়। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুই মাদ্রাসাশিক্ষার্থী চার দিন আগে নিখোঁজ হয়। তাদের মরদেহ ভোরে সড়কের পাশে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হলে গিয়ে উদ্ধার করি। তবে তাদের মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন গ্রেপ্তার, আহত তিন পুলিশ

বোয়ালখালীতে প্লাস্টিক কারখানার শ্রমিকদের বিক্ষোভ, ২ সাংবাদিক আহত

অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন: দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

ডিজেল সংকটে কনটেইনার ডিপোর কার্যক্রম ঝুঁকিতে

আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতাল দরকার: চসিক মেয়র

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি: সাবমেশিনগানসহ তিন অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার: ডিআইজি

২৮ সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই

চট্টগ্রাম মেডিকেল কলেজ: শতবর্ষীসহ অর্ধশত গাছ উজাড়