হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই, ডিবিসহ পুলিশের একাধিক দল।

রোববার বিকেল ৩টার দিকে ৭ নম্বর ওয়ার্ড উত্তর চাকলা গ্রামের হারুনের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ওই বাড়ি বা এলাকার লোকেরা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চাকলা গ্রামের হারুনের বাড়িতে থাকা সেপটিক ট্যাংক মধ্যে একটি লাশ রয়েছে মোবাইলে এমন খবর পেয়ে সেটি দেখতে যায় লোকজন। একপর্যায়ে ট্যাংকের ওপরে থাকা ঢাকনার ফাঁক দিয়ে মানুষের একটি পা দেখতে পায় তারা। বিষয়টি সুধারাম মডেল থানায় জানানো হলে পুলিশ, পিবিআই ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। 

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত ব্যক্তির লাশটির শরীরের বেশির ভাগ অংশে পচন ধরেছে। বাড়ির লোকজন বলছে সেপটিক ট্যাংকে লাশ আছে বলে একজন তাদের মোবাইলে অবগত করেছিল। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ