হোম > সারা দেশ > ফেনী

পুলিশের লুট হওয়া অস্ত্র বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ মো. রুবেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে শহরের শাহীন একাডেমি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রুবেল ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাহার মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শহরের শাহীন একাডেমি এলাকায় অস্ত্র বিক্রি করতে যায় রুবেল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৫ আগস্ট থানায় অগ্নিসংযোগ-ভাঙচুরের সময় গ্রেপ্তার আসামি এ অস্ত্র লুট করে নিয়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।’

তিনি বলেন, ‘উদ্ধারকৃত অস্ত্র ফেনী মডেল থানার কিনা সেটিও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রটোকল অফিসার সেজে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

ফটিকছড়িতে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

ইটভাটার মাটির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

ফটিকছড়িতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে শিশুসহ চার পথচারী আহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে কর্নেল অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মিরসরাইয়ে বলীখেলায় মানুষের ঢল, উপকূলে ফিরল গ্রামীণ ঐতিহ্যের আমেজ

কর্ণফুলীর বড় উঠানে ছিনতাইকারীকে গণপিটুনি, মোটরসাইকেলে আগুন