হোম > সারা দেশ > কুমিল্লা

বুড়িচংয়ে অজ্ঞাত গাড়িচাপায় বাবা নিহত, ছেলে হাসপাতালে

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় জাহাঙ্গীর আলম মজুমদার (৬০) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে আহত হয়েছেন। সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ৪টায় উপজেলার কোরপাই শাহজাদ জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে। 

জাহাঙ্গীর আলম মজুমদারের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকার চাষাপাড়া। এ ঘটনায় তাঁর ছেলে আবদুল আওয়াল জনিকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস। 

ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলের পাশে মরদেহ পরে থাকতে দেখি। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছি।’ 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ