হোম > সারা দেশ > ফেনী

এ বি এম মূসা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

ছাগলনাইয়ায় সাংবাদিক এ বি এম মূসার ৯২তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ছাগলনাইয়া প্রেসক্লাবের আয়োজনে গণপাঠাগার মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা হয়।

ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামালের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কবি ও লেখক ওবায়েদ মজুমদার।

সাংবাদিক এ বি এম নিজাম উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য দেন ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম, সাংবাদিক নুরুজ্জামান সুমন, সাংবাদিক কামরুল হাসান লিটন, কলামিস্ট হারুনুর রশিদ আরজু, সাংবাদিক আবুল হাসান, আবদুল আউয়াল চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, মো. শাহ আলম, জিয়াউল হক রুবেল, কপিল উদ্দিন মজুমদার, কাজী নুরুল আলম নিলু, জাহাঙ্গীর আলম, জিয়াউল হক বাপ্পি, শাহ মো. ফয়সাল, এনায়েত উল্লাহ সোহেল, শাখাওয়াত হোসেন পাটোয়ারী, মো. ইউনুস প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মোশারফ হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে কবি ওবায়েদ মজুমদার বলেন, এ বি এম মূসা ভাই সাংবাদিকতার বিষয়ে অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। এ বি এম মূসা ছিলেন একজন নির্মোহ ও নির্লোভ মানুষ। বই পড়ার প্রতি ছিল তাঁর প্রচুর আগ্রহ। আমাদের সমাজে এরকম আরও এ বি এম মূসার প্রয়োজন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ