হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

জানে আলম সিকদার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরায় উপজেলা যুবদল নেতা জানে আলম সিকদারকে (৪৮) দুর্বৃত্তরা গুলি করে পালিয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আজ সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জানে আলম সিকদার পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজগর আলী সিকদার বাড়ির মৃত হামদু মিয়ার ছেলে। তিনি রাউজানের সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন।

নিহত জানে আলমের বড় ভাই বদিউল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সড়কে ছিলাম, হঠাৎ দেখি অন্ধকারে কে যেন দৌড় দিয়েছে। পরে খেয়াল করে দেখি, আমার ভাই জানে আলম। যারা গুলি করেছে, তারা আমার পাশ দিয়ে চলে গেছে। তবে আমি খেয়াল করতে পারিনি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, এক মোটরসাইকেলে করে তিনজন এসে জানে আলমকে গুলি করেছে। তাঁর বুকের ডান পাশে গুলি লেগেছে।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। তদন্ত করে দেখছি। এ ঘটনায় কে বা কারা জড়িত, জানার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানতে পারব।’

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে তর্কের জেরে হামলা, মা-মেয়েসহ আহত ৫

আবাসিক শিক্ষার্থীকে ছয় মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

আনোয়ারায় পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে পরিবার

চিকিৎসার কথা বলে শহরে এনে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর: ৩ জাহাজ লুট, নিরাপত্তা উদ্বেগ

সেতুর অর্ধেক কাজেই মেয়াদ শেষ, দুর্ভোগ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

আদালতের আদেশ অমান্য, চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনারের বিরুদ্ধে রুল জারি

বিড়ালের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা: আসামি রুবেলের মৃত্যুদণ্ড

বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: চমেকে আরও ২ শ্রমিকের মৃত্যু