হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন ইউরিয়া সার জব্দ, আটক ১

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

শুক্রবার রাতে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে সার জব্দ করে জোরারগঞ্জ থানা-পুলিশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান রোমনকে (২৫) আটক করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে এসব সার জব্দ করে জোরারগঞ্জ থানা-পুলিশ।

পুলিশ জানায়, ট্রাকটি নরসিংদীর ঘোড়াশাল থেকে মিরসরাইয়ে আনা হয়েছিল। ট্রাকটি তল্লাশি করে ৩০০ বস্তায় মোট ১৫ টন ইউরিয়া সার পাওয়া যায়। উদ্ধার করা এসব সারের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। সারগুলো বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি একটি চক্র মিরসরাইয়ের বঙ্গোপসাগরকে সার পাচারের রুট হিসেবে ব্যবহার করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালককেও আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গত তিন মাসে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ও আশপাশের এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৫৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ৯৬০ বস্তা এবং জোরারগঞ্জ থানা-পুলিশ ৬০০ বস্তা সার জব্দ করে।

সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস ডোবায় পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০

কক্সবাজারে তিন মোটরসাইকেলে ছয়জন এসে ব্যবসায়ীকে গুলি

খাগড়াছড়িতে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

সীতাকুণ্ডে লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি: ২০% কর্মীতে চলছে আইসিডি

হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

তেলপারই খাল: গাইড ওয়ালে আটকে কোটি টাকার সেতু

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ আটক

আট বছরের শিশুকে ধর্ষণের পর ইটে মাথা থেঁতলে হত্যা, পলাতক আসামির মৃত্যুদণ্ড

চন্দনাইশে মহাসড়কের পাশে মিলল মুমূর্ষু ব্যক্তি, হাসপাতালে মৃত্যু