হোম > সারা দেশ > কুমিল্লা

বিএনপি-জামায়াতের ওপর আল্লাহর গজব পড়েছে: সাবেক রেলপথমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

সাবেক রেলপথমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব বলেছেন, ‘বিএনপি-জামায়াতের ওপর আল্লাহর গজব পড়েছে, তাই তারা আর কোনো দিন ক্ষমতার মুখ দেখবে না। তারা বোমা রাজনীতি করে, তারা উন্নয়নের জন্য কাজ করে না।’

আজ মঙ্গলবার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক বলেন, ‘আওয়ামী লীগ সরকার উন্নয়নের রোলমডেল। এ সরকারের আমলে বাংলাদেশে যে উন্নয়ন হয়, তা আর কোনো সরকারের আমলে হয়নি। বাকিরা শুধু লুটপাট করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের উন্নয়নে সবাই একত্রিত হয়ে কাজ করব। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে সরকারে আনবেন।’

সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি জসীমউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, পার্থ সারথি দত্ত।

পরে উন্নয়ন শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা অংশ নেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ