হোম > সারা দেশ > চট্টগ্রাম

জটিল রোগে আক্রান্ত ৩৪৭ জনকে ১ কোটি ৭৩ লাখ টাকা সহায়তা দিল সমাজকল্যাণ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটরিয়ামে জটিল রোগে আক্রান্ত রোগীদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

ক্যানসার, লিভার সিরোসিস, জন্মগত হৃদ্‌রোগ, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া, কিডনি রোগে আক্রান্ত ৩৪৭ জনকে আর্থিক সহায়তা করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়। এ উপলক্ষে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের (সিআইএমসিএইচ) ব্যবস্থাপনায় আজ শনিবার (৫ জুলাই) দুপুরে কলেজ অডিটরিয়ামে এক অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।

সিআইএমসিএইচের নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান ডা. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসি কমিটির সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন, ইসি কমিটির সদস্য ফয়সাল মোহাম্মদ ইউনুছ, অধ্যাপক মো. নুরুন্নবী, অধ্যাপক মো. সিরাজদ্দৌলা, মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান, ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, হাসপাতালের পরিচালক ডা. বখতিয়ার আলম, সমাজসেবার বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম, উপপরিচালক ফরিদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন বলেন, ‘নানা জটিল রোগে আক্রান্তদের পাশে থেকে দীর্ঘদিন ধরে আর্থিক অনুদান দিয়ে আসছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় এখানে একসঙ্গে ৩৪৭ জনকে সহায়তা তুলে দিয়েছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এখানে এসে আমি খুব আনন্দিত। এক ক্যাম্পাসের ভেতরে তিনটি প্রতিষ্ঠান দেখে ভালো লাগল। নিঃসন্দেহে এটা বলা যায় যে চট্টগ্রামবাসীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে সিআইএমসিএইচ। প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করছি।’ তিনি বলেন, ‘আজকে এখানে রোগীদের ডেকে আমরা নগদ সহায়তা দিয়েছি। আমি মনে করি এটাও যথেষ্ট নয়। রোগীদের বাড়ি বাড়ি এ সহায়তার টাকা পৌঁছে দিতে পারলে আরও ভালো হতো।’

ইস্পাত কারখানায় অবরুদ্ধ সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া

পাইলসের চিকিৎসার জন্য নিয়ে জানা গেল, দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রটি

পতেঙ্গায় পানিসংকট নিরসনে পাইলট প্রকল্পে আগ্রহ নেদারল্যান্ডসের

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির হানা, ফসল-বাগান ও বসতবাড়ির ক্ষতি

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকে হেনস্তার অভিযোগে মানববন্ধন, গ্রেপ্তার ও শাস্তির দাবি

চট্টগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আনসার কর্মকর্তা নিহত

চট্টগ্রামে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা

শাহজাহান চৌধুরীর পিএসই সাতকানিয়া-লোহাগাড়ার বস

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে ইউনিয়নভিত্তিক মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী