হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে ইয়াবাসহ তিন হিজড়া আটক 

ফেনী প্রতিনিধি

ফেনীতে ইয়াবাসহ তিন হিজড়াকে আটক করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে শহরের মহিপাল ফ্লাইওভারের

 নিচ থেকে তাঁদের আটক করা হয়।

আটকেরা হলেন টেকনাফ থানার মুছনী গ্রামের মো. ইউনুছের সন্তান জোছনা মনি (২১), কক্সবাজার সদর থানার বাজারঘাটা গ্রামের মৃত জহির আহমেদের সন্তান রিয়া মনি (২২) ও টেকনাফ থানার আলিকালি গ্রামের মুত্তুল হোসেনের সন্তান সায়মন জনি (২০)।

র‍্যাব-৭ জানায়, সোমবার রাতে মহিপাল ফ্লাইওভারের নিচে ইয়াবা বেচাকেনার খবরে র‍্যাব ওই স্থানে উপস্থিত হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিন মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের কাছে থাকা ভ্যানিটি ব্যাগ ও শপিং ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৩ হাজার ৫২৫টি ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার দাম প্রায় ১১ লাখ টাকা।

ফেনী র‍্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাদেকুল ইসলাম বলেন, আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাঁরা দীর্ঘদিন ধরে ইয়াবা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ফেনীসহ আশপাশের জেলায় বিক্রি করে আসছে। তিন আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আটক আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রথম দিনেই ৪০ স্কুলের শিক্ষার্থীরা খাবার পায়নি

চট্টগ্রামে ইস্পাহানী বস্তিতে আগুন, ৩০ পরিবারের সব পুড়ে ছাই

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দল ছাড়ার ঘোষণা আ.লীগ নেতার, ‘সুবিধাবাদী’ বললেন নেতা-কর্মীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

মোংলা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল, ডিপো ম্যানেজার বরখাস্ত

চট্টগ্রামে সাগরিকায় কোল্ডস্টোরেজে আগুন

জ্বালানি তেল: চাহিদা বাড়লেও সরবরাহ কমানো হয় ২৫ শতাংশ

সীতাকুণ্ডে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা: আরও তিন আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে তেলসংকটকে পুঁজি করে গ্যাসচালিত যানেও বাড়তি ভাড়া আদায়