হোম > সারা দেশ > চট্টগ্রাম

জঙ্গল সলিমপুর এখন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে: ডিআইজি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ। ছবি: আজকের পত্রিকা

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আমাদের অভিযান সফল হয়েছে। অভিযানে কয়েকজনকে আটক করার পাশাপাশি কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুর দুইটার দিকে জঙ্গল ছলিমপুরে যাওয়ার ছিন্নমূল মুখে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, অভিযানের পর এলাকায় স্থায়ীভাবে দুটি ক্যাম্প স্থাপন করা হচ্ছে। এখানে বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প চালু থাকবে। যাতে ভবিষ্যতে এ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।

তিনি বলেন, অভিযানে এখন পর্যন্ত ১৫ জনকে আটক করার তথ্য পাওয়া গেছে। তবে এখনো বিভিন্ন ইউনিট পুরোপুরি রিপোর্ট না দেওয়ায় চূড়ান্ত সংখ্যা বলা যাচ্ছে না।

আহসান হাবীব পলাশ আরও বলেন, প্রায় ২০০০ সাল থেকে একটি চক্র সরকারি নিয়মকানুন উপেক্ষা করে জঙ্গল সলিমপুরে অবৈধভাবে জমির কাগজ তৈরি, জমি দখল ও হস্তান্তরের কার্যক্রম চালিয়ে আসছিল। পরিস্থিতি এমন ছিল, সাধারণ মানুষ তো দূরের কথা, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও এলাকায় প্রবেশ করতে ভয় পেত।

এর আগে চারবার এই এলাকায় অভিযান চালানোর চেষ্টা করা হলেও সফল হওয়া যায়নি। এবার পঞ্চমবারের মতো অভিযান চালিয়ে যৌথবাহিনী সফল হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা অংশ নেন। সম্মিলিত এই অভিযানের মাধ্যমে এলাকায় রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।

কাস্টমস সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসচেষ্টা: নেপালে পালানোর সময় হ্যাকার গ্রেপ্তার

চট্টগ্রামে গ্যারেজে ঢুকে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৭

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় বাসের ধাক্কা, চালক নিহত

মিরসরাইয়ের কামাল: ব্যবহার করেন ভারতীয় সিম, বিয়েও সেখানে, পেশা চোরাচালান

ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী ও এমপিসহ নেতা-কর্মীরা

চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

ফটিকছড়ি উত্তরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

দেশে ফ্যাসিবাদী হাসিনার রাজনীতির সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

বাঁশখালির বন্যাদুর্গতদের পাশে পার্কভিউ হসপিটাল

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক