হোম > সারা দেশ > ফেনী

 ১৮ বছর পর গৃহবধূকে হত্যাচেষ্টায় সাজাপ্রাপ্ত স্বামী ও দেবর গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীতে গৃহবধূ ফাতেমা আক্তারকে হত্যাচেষ্টায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তাঁর স্বামী ও দেবরকে ১৮ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব। 

এর আগে গতকাল বুধবার রাতে কুমিল্লার কোতোয়ালি থানার সুজানগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—ফেনী সদর উপজেলার নোয়াবাদ গ্রামের আতু মিয়ার ছেলে লিটন ওরফে বাবুল (৩৭) ও মো. সুমন (৩২)। 

র‍্যাব জানায়, ২০০৪ সালে ১০ হাজার টাকা যৌতুকের দাবিতে ফাতেমা আক্তারকে বুকে, পিঠে কিলঘুষি মেরে ও পাকা রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে জখম করে তাঁর স্বামী ও দেবর। পরে সুমন ওই গৃহবধূকে গলা চেপে শ্বাসরোধে হত্যা চেষ্টা করে ঢাকা-চট্টগ্রাম বিশ্ব রোডের পাশে ফেলে দেন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। 

ওই ঘটনায় ফাতেমা আক্তার বাদী হয়ে যৌতুক ও নির্যাতনের মামলা করলে আদালত আসামিদের ২০১১ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর কুমিল্লা অবস্থান করার তথ্য পেয়ে র‍্যাব অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আজ আসামিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে র‍্যাব।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ