হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় পৃথক হত্যা মামলায় ২ আসামির ফাঁসির আদেশ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পৃথক হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম। 

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালে চান্দিনা জরুন্ডা গ্রামে ১১ বছরের কিশোর মাসুদকে মাহফিল থেকে আসামি রবিউল ডেকে নিয়ে আলুখেতে ধর্ষণ করে। ওই কিশোর বিষয়টি বাসায় জানাবে বললে মাসুদের লুঙ্গি ছিঁড়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। 

অপর দিকে ২০০৯ সালের অপর মামলায় চান্দিনায় মুজিবুর রহমানের বাড়িতে কয়েকজন ডাকাত ঢোকে। বাড়ির একজন ডাকাতদের দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে মুজিবুর ডাকাত দলের সদস্য জলিলকে ধরে ফেললে তিনি তাঁকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই মুজিবুর মারা যান। 

মামলার সরকারি কৌঁসুলি নুরুল ইসলাম জানান, ২০১৫ সালের মামলায় ১৭ জন সাক্ষী এবং ২০০৯ সালের মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় দেন। শুনানির সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি জলিল রায়ের সময় অনুপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ