হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাফনের সময় নড়ে ওঠা সেই নবজাতক মারা গেছে

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর পৌর কবরস্থানে হঠাৎ নড়ে উঠল নবজাতক। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে দাফনের সময় নড়ে ওঠা নবজাতকটি প্রায় ৮ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৯টায় শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালের এনআইসিইউতে শিশুটি মারা যায়। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার (এনআইসিইউ) ছোটন মিয়াজী এ তথ্য নিশ্চিত করেন।

ছোটন মিয়াজী বলেন, শিশুটির জন্ম সম্ভবত রোববার (১৪ সেপ্টেম্বর) হয়েছে। ভর্তি করার সময় তার অক্সিজেন লেভেল কম ছিল। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয় এবং সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হয়। রাত আনুমানিক সাড়ে ৯টায় শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে রাত ১১টার দিকে পৌর কবরস্থানে নবজাতকের দাফন হয়। তবে এই ঘটনার পর চাঁদপুর শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নবজাতকের দায়িত্ব নিতে প্রায় ১৩ জন নারী হাসপাতালে আসেন।

কে বা কারা নবজাতকটিকে মৃত ভেবে কবর দিতে চেয়েছিলেন তা এখনো জানা যায়নি। তবে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

পৌর কবরস্থানের গোর (কবর) খোদক শাহজাহান জানান, রোববার দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি একটি কার্টনে করে শিশুটিকে দিয়ে যান। বলেন, শিশু মৃত, তাই দ্রুত কবরস্থ করতে হবে। পরে দাফনের সময় নড়ে ওঠে শিশুটি। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা নবজাতককে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত এনআইসিইউতে ভর্তি করান।

চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ

শাহ আমানত বিমানবন্দরে ২৭ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

সাতকানিয়ায় এলডিপির সহস্রাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

ফটিকছড়িতে সড়ক পুনর্নির্মাণ: অভিযোগ অনিয়মের, অগ্রগতি সামান্য

কর্ণফুলী নদী থেকে অবৈধ বালু উত্তোলন, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

সাত মাসের ব্যবধানে বাবা-ছেলে ও ফুফুর মৃত্যু

চট্টগ্রামে দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, ৪ জনের বিরুদ্ধে মামলা

চুলায় বসানো গরম পানিতে ঝলসে আহত শিশুর মৃত্যু

চট্টগ্রামে ৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন আন্দোলনরত পোশাকশ্রমিকেরা