হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালের ১০০ ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক, উদ্বোধন হলো নতুন অপারেটিং মাইক্রোস্কোপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

ব্রেইন টিউমার অপারেশনের কাজে ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্র। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় ‘১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক’ অর্জন করেছে। বৈজ্ঞানিক সিম্পোজিয়াম এবং অত্যাধুনিক নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ-এর উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত রোববার দুপুরে হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামে দেশের খ্যাতিমান নিউরোসার্জন, বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, হাসপাতালের পরিচালকগণ এবং স্বাস্থ্যসেবা পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ব্রেইন টিউমারের আধুনিক চিকিৎসা, জটিল নিউরোসার্জিক্যাল অস্ত্রোপচারের অভিজ্ঞতা, প্রযুক্তিনির্ভর সার্জারির গুরুত্ব এবং ভবিষ্যৎ চিকিৎসার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্কভিউ হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের কনসালট্যান্ট তানজিলা তাবিব।

সিম্পোজিয়ামে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের চেয়ারম্যান এ কে এম ফজলুল হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নিউরোসার্জন ইসমাইল হোসেন। তিনি ব্রেইন টিউমারের আধুনিক চিকিৎসা, ১০০টি সফল ব্রেইন টিউমার অস্ত্রোপচারের অভিজ্ঞতা, রোগী নির্বাচন, সার্জিক্যাল পরিকল্পনা এবং উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোকপাত করেন।

ইসমাইল হোসেন বলেন, ‘আধুনিক নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপের ব্যবহার অস্ত্রোপচারের সূক্ষ্মতা, নিরাপত্তা এবং সফলতার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে, যা রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

প্যানেল অব এক্সপার্টস হিসেবে ছিলেন অধ্যাপক সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, আনিসুল ইসলাম খান, সাইফুল আলম, মনজুরুল ইসলাম এবং অধ্যাপক মো. মুহিতুল ইসলাম। তাঁরা নিউরোসার্জারির জটিল কেস ব্যবস্থাপনা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি, আন্তর্জাতিক মানের সার্জিক্যাল পদ্ধতি এবং রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

সভাপতির বক্তব্যে পার্কভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম রেজাউল করিম বলেন, ‘পার্কভিউ হাসপাতাল প্রতিষ্ঠালগ্ন থেকেই আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কাজ করে যাচ্ছে। ব্রেইন টিউমারের মতো জটিল রোগের চিকিৎসায় ১০০টি সফল অস্ত্রোপচারের মাইলফলক হাসপাতালের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।’

অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্যানসার বিশেষজ্ঞ ফজলে রাব্বি রিয়াদ, রক্তরোগ বিশেষজ্ঞ জামাল উদ্দীন তানিন, মেডিসিন বিশেষজ্ঞ মোহাম্মদ রেজাউল করিম এবং ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার, চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪

চট্টগ্রামে টোলমুক্ত সেতুর জন্য ইজারা, অসন্তোষ

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার তৎপরতা, ফের উত্তপ্ত বন্দর

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষে ডুবল পাথরবোঝাই লাইটার, উদ্ধার ১২

চট্টগ্রামে ১৭ বছর পর হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: তদন্ত প্রতিবেদন জমা, কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ