হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লার বুড়িচংয়ে বাগ্‌বিতণ্ডার পর স্কুলছাত্রকে ‘পিটিয়ে হত্যা’, আটক ২

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় একদল কিশোরের সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এসেছে। 

নিহত রায়হান খান (১৪) রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামের সৌদিপ্রবাসী গিয়াস খানের ছেলে। সে শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

একই গ্রামে গতকাল রোববারের এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানিয়েছেন। 

রায়হানের দাদা তোফাজ্জল হোসেন লিটন খান জানান, রোববার দুপুরে রায়হান সহপাঠীদের সঙ্গে বাড়ির অদূরে সেচ পাম্পে গোসল করতে যায়। সেখানে দুটি মোটরসাইকেলে চেপে ৪ কিশোর-কিশোরী আসে। তাঁদের আচরণ নিয়ে রায়হানের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। তাঁরা চলে গেলে রায়হানও গোসল সেরে বাড়ি ফিরে আসে।

আজকের পত্রিকাকে তিনি বলেন, আধা ঘণ্টা পর স্থানীয় এক যুবক বিষয়টি সমাধান করার কথা বলে বাড়ির কাছ থেকে রায়হানকে ডেকে নেয়। রায়হান বের হলে ওই কিশোররা দলবলসহ রায়হানের ওপর হামলা চালায়। এতে তার ঘাড় ও বুকের হাড় ভেঙে যায়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অ্যাম্বুলেন্সেই রায়হানের মৃত্যু হয় বলে ধারণা করেন ওই সময় অ্যাম্বুলেন্সে উপস্থিত লিটন খানসহ অন্যরা। 

ওসি মারুফ আজকের পত্রিকাকে বলেন, ‘ময়নাতদন্ত শেষে রায়হানের মরদেহ নিজ বাড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় রায়হানের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ