হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী টানেলে চার রাত আংশিক নিয়ন্ত্রণে যান চলাচল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কর্ণফুলী টানেল। ছবি: আজকের পত্রিকা

কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী চার রাত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ সময় টানেলের একটি টিউবে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যান চলাচল সচল রাখা হবে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন দিবাগত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় ‘পতেঙ্গা হতে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা হতে পতেঙ্গা’ টিউবের যেকোনো একটিতে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।

সেতু কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিদ্যমান ট্রাফিক পরিস্থিতির ওপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে যাত্রী ও চালকদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।

কিউ টার্মিনালসের ছয় সদস্যের প্রতিনিধিদলের চট্টগ্রাম বন্দর পরিদর্শন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত

চট্টগ্রামের বোয়ালখালী: জমি দখল করে বহুতল ভবন

১৮ মাসের মধ্যে চায়না ইকোনমিক জোনে প্রথম কারখানা দেখতে চান প্রধানমন্ত্রী: বেজা চেয়ারম্যান

বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির পানিতে বিষ, ৫৪ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের দুই সহযোগী বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার

ফটিকছড়ি উত্তরে হরতালের দ্বিতীয় দিনেও বন্ধ সড়ক, ভোগান্তিতে যাত্রীরা

চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ছাড়াবে এক বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

চীনা অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধনীর দিনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ