হোম > সারা দেশ > বান্দরবান

লামায় বন্য হাতির আক্রমণে শ্রমিক নিহত

বান্দরবান প্রতিনিধি

প্রতীকী ছবি

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে মো. কালু (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বারপাড়ায় এই ঘটনা ঘটে। কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা আক্কেল আলীর ছেলে কালু একটি বরজে কাজ করতেন।

এলাকাবাসী জানায়, পাহাড়ে খাদ্যসংকট দেখা দেওয়ায় বন্য হাতির পাল খাবারের সন্ধানে লোকালয়ে এলে আজ শনিবার ভোর ৪টার দিকে ইছহাক মেম্বারপাড়ায় তাণ্ডব চালায়। এ সময় হাতির আক্রমণে খামার ঘরে ঘুমিয়ে থাকা মো. কালু গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সরই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নাছির উদ্দিন বলেন, ‘হাতিগুলো বাড়ি ঘেরাও করে ঘর ভাঙা শুরু করে। পরে ঘরে থাকা ধান-চাল খেয়ে ফেলে। রাত জেগে আগুন জ্বালিয়ে বাড়িঘর পাহারা দিয়ে হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না।’

এ বিষয়ে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী বলেন, ‘হাতির আক্রমণে মো. কালু নামের এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। বিধি মোতাবেক তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্ত শেষে মো. কালুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ