হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় থানা থেকে লুট হওয়া ২৮ অস্ত্র ও গুলি উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২৮ অস্ত্র ও ৬৬৭ গুলি উদ্ধার করছে আনসার ভিডিপি। বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করে উদ্ধার হওয়া এসব অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা পুলিশ লাইনসে জমা দেওয়া হবে বলে জানান জেলার আনসার কমান্ড্যান্ট রাশেদুজ্জামান।

আনসারের কুমিল্লা জেলা অফিস সূত্রে জানা গেছে, গত ৫ তারিখে কুমিল্লার বিভিন্ন থানা ও কুমিল্লা পুলিশ লাইনস থেকে অস্ত্র লুট হয়। পরে সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করেন। কুমিল্লা জেলা অফিসের তত্ত্বাবধানে ২৮ আগ্নেয়াস্ত্র, ৬৬৭ রাউন্ড গুলি, ১১ ম্যাগজিন, হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়েছে।

জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান বলেন, অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায়, ড্রেনের ভেতর ও বন জঙ্গল থেকে খোঁজাখুঁজি করে এবং মসজিদের মাইকে প্রচার করে মানুষকে উদ্বুদ্ধ করে এসব অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জের পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য বলেন, শুধু কুমিল্লায় নয় নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, থানা পাহারা এবং ট্রাফিকিংয়ের কাজে আনসার ভিডিপি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রটোকল অফিসার সেজে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

ফটিকছড়িতে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

ইটভাটার মাটির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

ফটিকছড়িতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে শিশুসহ চার পথচারী আহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে কর্নেল অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মিরসরাইয়ে বলীখেলায় মানুষের ঢল, উপকূলে ফিরল গ্রামীণ ঐতিহ্যের আমেজ

কর্ণফুলীর বড় উঠানে ছিনতাইকারীকে গণপিটুনি, মোটরসাইকেলে আগুন