হোম > সারা দেশ > কুমিল্লা

হরতালবিরোধী মিছিলে এসে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীতে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে এসে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক আওয়ামী লীগ নেতার। আজ রোববার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। 

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সৈয়দ নুরুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত ওই নেতার নাম বিল্লাল হোসেন (৫৫)। তিনি মহানগর ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। বিল্লাল হোসেন কাপ্তান বাজার এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। 

দলীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রতিহতে শান্তি মিছিল নিয়ে কাপ্তান বাজার থেকে নগরীর কান্দিরপাড় আসেন বিল্লাল হোসেন। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মিছিলেই পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে নগরীর এক বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এদিকে বিল্লাল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, যুগ্ম-সাধারণ সৈয়দ নুরুর রহমানসহ অন্যান্য নেতারা।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ