হোম > সারা দেশ > ফেনী

ফেনী জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

ফেনী: ফেনী জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর সফিউল আজম সফিকের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে শহরের চৌধুরী পাড়ার আশিক মঞ্জিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সফিউল আজমের বাড়ি টাঙ্গাইল জেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, ট্রাফিক ইন্সপেক্টর সফিউল আজম একাই বাড়িতে থাকতেন। তাঁর পরিবারের সবাই ঢাকায় থাকেন। গত শুক্রবার রাতে সফিউল আজম কর্মস্থল থেকে ভাড়া বাড়িতে ফেরার পর থেকে তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা। আজ দুপুরে ওই বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক মনির আহম্মদ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তিনি অনেক ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙে সফিউল আজমের লাশ দেখতে পান। পরে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, র‍্যাব, সিআইডি, পিবিআইসহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদ্‌রোগে মৃত্যুবরণ করেছেন। তবুও বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ