হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় অজ্ঞাত নারীর খণ্ডিত লাশ উদ্ধার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা চায়না অর্থনৈতিক জোন এলাকার পাহাড় থেকে অজ্ঞাত নারীর (৩০) খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরনে প্যান্ট, গেঞ্জি ও হাতে টেটু আঁকা রয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য মো. সাদ্দাম হোসেন বলেন, ‘এলাকার মানুষ কাঠ কাটতে গেলে পাহাড়ের খাদে লাশটি দেখতে পেয়ে আমাকে জানায়। আমি পুলিশকে জানালে লাশটি উদ্ধার করে মর্গে নিয়ে যায়। লাশের দুইটি পা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পাহাড়ের শিয়াল বা কুকুর লাশের পা খেয়ে ফেলেছে।’ 

এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার (সার্কেল) সোহানুর রহমান সোহাগ আজকের পত্রিকাকে বলেন, ‘জনপ্রতিনিধিদের কাছে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। লাশের পরিচয় ও ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন