হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

মো. আলী আব্বাস রিমন। ছবি: সংগৃহীত

সপ্তাহখানেক আগে কনে দেখে বিয়ে পাকাপাকি করেছে বরের পরিবার। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কাবিন হওয়ার কথা। দুই বাড়িতেই চলছিল বিয়ের তোড়জোড়। কিন্তু একটা দুর্ঘটনা সব আনন্দ বিষাদে পরিণত করেছে। আজ সকালে বাসের চাপায় নিহত হয়েছেন বর মো. আলী আব্বাস রিমন (২৮)। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের পিএবি সড়কের ফাজিলখাঁর হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী মাজার গেট এলাকার মোহাম্মদ মুছার ছেলে। আজ তাঁর কাবিন সম্পন্ন হওয়ার কথা ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রিমন তাঁর হবুশ্বশুরবাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে বেড়াতে গিয়েছিল। আজ সকালে মোটরসাইকেলে আনোয়ারার ফিরছিলেন তিনি। সকাল সাড়ে ৭টার দিকে ফাজিলখাঁর হাট বাজার এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলটিকে কক্সবাজারগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

নিহত ব্যক্তির চাচাতো ভাই মো. ফরহাদ বিন তাহের বলেন, ‘আজ বিকেলে রিমনের বিয়ের কাবিন হওয়ার কথা। দুই বাড়িতেই কত আনন্দ ছিল। কিন্তু সবকিছু বদলে গেল মুহূর্তেই। আমরা বিশ্বাসই করতে পারছি না, সে আর নেই। কনের বাড়িতে মৃত্যুর খবর পাঠানো হয়েছে।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রামে কলেজছাত্রকে আটতলা থেকে ফেলে হত্যার ঘটনায় আরও দু’জন গ্রেপ্তার

চসিকের স্বাধীনতা সম্মাননা পেলেন যাঁরা

চট্টগ্রামে প্রকৌশলীর বাসভবন থেকে চুরি প্রাইভেট কার উদ্ধার, গ্রেপ্তার ১

চবিতে সাংবাদিকসহ ৪ শিক্ষার্থীর ওপর হামলায় গ্রেপ্তার ২

‘বাংলার জয়যাত্রা’র বিষয়ে সরকার সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে: নৌপরিবহনমন্ত্রী

সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটার অভিযোগে ৩ খননযন্ত্র ও ৩ ডাম্প ট্রাক বিকল

স্থানীয়দের হাতে মারধরের শিকার সময় টিভির সাংবাদিকসহ চবির ৩ শিক্ষার্থী

পার্ক ভিউ হসপিটাল লিমিটেডের অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‘মুরগি চোর’ বলা নিয়ে সালিস, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রামে কৃষিজমির মাটি কাটার হিড়িক, এক্সকাভেটর জব্দ