হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে সাড়ে ৮ হাজার লিটার অবৈধ সয়াবিন তৈলসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২

ফেনী প্রতিনিধি

ফেনীতে সরকারি অনুমোদন ব্যতীত ৮ হাজার ৫৬৮ লিটার অবৈধ সয়াবিন তেলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় আটক করা হয় দুজনকে। রোববার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকা থেকে তেলসহ দুজনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, চট্টগ্রামের ফটিকছড়ি জেলার দৌলতপুর এলাকার মৃত হাসি মিয়ার ছেলে মো. শাহজাহান (৪১) ও কক্সবাজার জেলার উখিয়া থানার সিকদার বিল এলাকার হাজী নুর আহম্মদের ছেলে মো. ইসমাইল (৩২)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর বিসিক এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৬০৪ প্যাকেটে মোট ৮ হাজার ৫৬৮ লিটার সরকারি অনুমোদনহীন এবং বিএসটিআই এর অনুমোদন ব্যতীত বোতলজাত করা সয়াবিন তেল জব্দ করা হয়। পরে গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৫৪ হাজার টাকা। পরে জব্দকৃত বোতলজাত সয়াবিন তেলসহ আসামিদের ফেনী মডেল থানায় পাঠানো হয়।

ওসি মেজবাহ উদ্দিন জানান, জব্দকৃত সয়াবিন তেল, বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে আটক করা হয়।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ