হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে আবারও গোলাগুলির প্রকট শব্দ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি অংশে আবারও গোলাগুলির প্রকট শব্দ শোনা গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিয়ানমারের অভ্যন্তর থেকে পরপর সাত রাউন্ড তীব্র শব্দে কেঁপে ওঠে সীমান্তের ওই এলাকা।

নাইক্ষ্যংছড়ি উপজেলার বামহাটির ছড়ার আগা এলাকার নুরুল আলম বলেন, নাইক্ষ্যংছড়ি অংশের ৪৭ ও ৪৮ নম্বর পিলারের মধ্যবর্তী পয়েন্ট এলাকায় ওই গোলাগুলির শব্দ হয়। মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি (এএ) এবং অপর বিদ্রোহী আরএসওর মধ্যে এই গুলিবিনিময় হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

একই এলাকার দেলোয়ার হোসেন বলেন, গোলাগুলির ঘটনাটি বেন্ডুলার এএ ক্যাম্প এলাকা থেকে শোনা গেছে। সেখানে আরাকান আর্মি নিজেদের এলাকা নিয়ন্ত্রণে রাখতে কাঠ দিয়ে ঘেরাও দিচ্ছিল। তারা এখন আরএসওর গুপ্ত হামলার আতঙ্কে রয়েছে। সে কারণেই হয়তো গোলাগুলি করে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে নাইক্ষ‍্যংছড়িজুড়ে মিয়ানমারের যতটুকু সীমান্ত এলাকা রয়েছে, এর মধ্যে মিয়ানমার অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। এ অবস্থায় আরএসও বাহিনী তাদের অবস্থান জানান দিতে অপর বিদ্রোহী আরাকান আর্মির মুখোমুখি হয়।

তবে গোলাগুলির বিষয়ে জানতে চাইলে বিজিবির দায়িত্বশীল কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁদের দাবি, এ ঘটনা মিয়ানমারের বিষয়।

এর আগে গতকাল বুধবার ভোর ৪টা ১০ মিনিটে মিয়ানমারের অভ্যন্তর থেকে পরপর ৯ রাউন্ড তীব্র শব্দ শোনা যায়।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ