হোম > সারা দেশ > চট্টগ্রাম

বোয়ালখালীতে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে ভবনের ছাদ থেকে পড়ে নীলিমা সেন নিলু (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রাম ছিপাতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত নীলিমা সেন নিলু ওই এলাকার মৃত চন্দন সেনের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে একতলা ভবনের ছাদে ফুল তুলতে যান নীলিমা সেন। অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পোপাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রমা বৈদ্য জানান, বাড়িতে তিনি একা ছিলেন। সকালে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন নীলিমা। তিনি ফুল তুলতে ছাদে উঠেছিলেন এ তথ্য জানা গেছে। স্থানীয়রা প্রথমে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

ইউপি সদস্য যিশু দে বলেন, ‘চমেক হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা