হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে আজকের পত্রিকার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি

জাতীয় দৈনিক আজকের পত্রিকার এক বছর পূর্তি উপলক্ষে ফেনীর সকল প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় শহরের মিজান রোডের ক্রাউনওয়েষ্ট চাইনিজ রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ফেনী প্রতিনিধি মাইনুল রাসেল, পরশুরাম প্রতিনিধি আবু ইউসুপ মিন্টু, ফুলগাজী প্রতিনিধি মো. জামাল উদ্দিন সজিব, সোনাগাজী প্রতিনিধি আলমগীর হোসেন, ছাগলনাইয়া প্রতিনিধি শেখ কামাল ও দাগনভূঞা প্রতিনিধি ইমাম হোসেন এমাম। সভায় জেলার ৬ উপজেলার সকল প্রতিনিধি উপস্থিত থেকে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। 

এ সময় প্রতিনিধিরা তাদের বক্তব্য বলেন, ২০২১ সালের ২৭ শে জুন আজকের পত্রিকা আনুষ্ঠানিক পথচলা শুরু করার পর থেকে বিভিন্ন আলোচিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এরই মধ্যে সর্বস্তরের পাঠকের জনপ্রিয় পত্রিকা হিসেবে স্থান করে নিয়েছে। এছাড়াও একাধিক সংস্করণের কারণে স্থানীয় সংবাদ গুরুত্ব পাওয়ায় খুব দ্রুত সময়েই আজকের পত্রিকা দেশসেরা জাতীয় দৈনিক হিসেবে স্থান করে নিয়েছে। 

প্রচার সংখ্যা দ্রুত এগিয়ে যাওয়ায় সম্পাদক পরিষদসহ পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রতিনিধিরা।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ