হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবাসিকের গ্যাস লাইন বাণিজ্যিকে, উচ্ছেদে গেলে কোপানো হলো ছাত্রলীগ বলে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আবাসিক গ্যাসের সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহার করে আসছিল একটি চক্র। সেগুলো উচ্ছেদ করতে গেলে ছাত্রলীগ বলে কুপিয়ে কর্ণফুলী গ্যাসের ছয়জন কর্মচারীকে আহত করা হয়েছে। চট্টগ্রামের হালিশহর নয়াবাজার এলাকায় ঘটনাটি গতকাল বুধবার ঘটলেও আজ বৃহস্পতিবার তা জানাজানি হয়।

আহত ব্যক্তিরা হলেন, ভিজিল্যান্স টিমের দায়িত্বরত কর্মকর্তা পলাশ সরকার, টেকনিশিয়ান মো. মামুন, মো. মিজানসহ আরও তিনজন। এর মধ্যে মিজানকে রামদা দিয়ে কোপানো হয়েছে।

এদিকে গতকালের এই ঘটনার প্রতিবাদে ষোলশহর কর্ণফুলী গ্যাস প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে আজ মানববন্ধন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

কর্ণফুলী গ্যাসের হালিশহর টিম সূত্র জানায়, হালিশহরের নয়াবাজার কবির মেম্বারের এক নম্বর রোডের আবাসিক গ্রাহকের সংযোগ বাণিজ্যিক অর্থাৎ দোকানে ব্যবহার করে আসছিল একটি চক্র। পরিদর্শনের সময় আবাসিক খাতে অনুমোদিত তিনটি দ্বৈত চুলার স্থলে একটি দ্বৈত চুলা বাসাবাড়িতে, একটি ২৫ সিএফটি স্টার বার্নার এবং একটি দ্বৈত চুলায় দোকানের চা-নাশতা তৈরির কাজে ব্যবহার করতে দেখা যায়।

গ্যাস বিপণন নীতিমালা অনুযায়ী সংযোগটি বিচ্ছিন্ন করতে গেলে উচ্ছেদ টিমের ওপর হামলা চালায় চক্রটি। ছাত্রলীগ বলে কুপিয়ে আহত করা হয় ছয়জনকে। এ ঘটনার প্রতিবাদে ষোলশহর কর্ণফুলী গ্যাসের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাসের উপ-ব্যবস্থাপক (ভিজিল্যান্স) প্রকৌশলী পলাশ সরকার আজকের পত্রিকাকে বলেন, আবাসিকের সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহার করছিল চক্রটি। উচ্ছেদে গেলে ছাত্রলীগ বলে কুপিয়ে আহত করা হয়। পরে সেনাবাহিনীর টিম গিয়ে তাদের উদ্ধার করে।

ইস্পাত কারখানায় অবরুদ্ধ সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া

পাইলসের চিকিৎসার জন্য নিয়ে জানা গেল, দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রটি

পতেঙ্গায় পানিসংকট নিরসনে পাইলট প্রকল্পে আগ্রহ নেদারল্যান্ডসের

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির হানা, ফসল-বাগান ও বসতবাড়ির ক্ষতি

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকে হেনস্তার অভিযোগে মানববন্ধন, গ্রেপ্তার ও শাস্তির দাবি

চট্টগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আনসার কর্মকর্তা নিহত

চট্টগ্রামে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা

শাহজাহান চৌধুরীর পিএসই সাতকানিয়া-লোহাগাড়ার বস

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে ইউনিয়নভিত্তিক মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী