হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই হ্রদে কমে এসেছে পানির পরিমাণ। ফলে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির সংকটে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে শুধু ৪ নম্বর ইউনিট থেকে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে কাপ্তাই স মিল এলাকায় গিয়ে দেখা গেছে, হ্রদের বিভিন্ন জায়গা বর্তমানে শুকিয়ে আছে। অন্য জায়গায় পানির স্তর নিচে নেমে গেছে। হ্রদের পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎকেন্দ্রে পাঁচটি ইউনিট থাকলেও বর্তমানে শুধু একটি ইউনিট চালু রাখা হয়েছে। পানির পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই কেন্দ্র থেকে ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হতো।

যোগাযোগ করা হলে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই হ্রদের পানির স্তর দিনে দিনে নেমে যাচ্ছে। ফলে পানির ওপর নির্ভরশীল এই কেন্দ্রের শুধু ৪ নম্বর ইউনিট থেকে আজ সকাল ৯টা পর্যন্ত মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

রাঙামাটির কাপ্তাই হ্রদে কমে এসেছে পানির পরিমাণ। ফলে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। ছবি: আজকের পত্রিকা

ব্যবস্থাপক জানান, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী এই মুহূর্তে কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৯২ দশমিক ২০ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু এখন পানি রয়েছে ৮৮ দশমিক ৫৪ ফুট এমএসএল। শিগগির বৃষ্টি না হলে হ্রদের পানির স্তর আরও নিচে নেমে গেলে তখন হয়তো একটি ইউনিটও চালু রাখা সম্ভব হবে না।

ফটিকছড়িতে চলছে হরতাল, অতিরিক্ত পুলিশ মোতায়েন

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যাকবলিতদের জন্য জ্বালানি সংস্থাগুলোর দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ

আপদে-বিপদে, দুর্গত সময়ে আমরা আপনাদের পাশে থাকব: ত্রাণমন্ত্রী

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

ফটিকছড়িতে মাস্ক-হেলমেট পরে হামলা, প্রবাসীর বাড়ির দেয়াল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে ফেনসিডিল, চালকসহ ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ‘রথযাত্রা’ ঘিরে ১৬টি সড়ক এড়িয়ে চলার অনুরোধ পুলিশের

সড়কের গর্তে পড়ে গাড়ি ক্ষতিগ্রস্ত, চসিক মেয়র ও সিইওকে নোটিশ