হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে আফরাজ সাঈফ নামের তিন বছরের এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় গ্রামের আলিম উদ্দিন ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আফরাজ ওই বাড়ির আশরাফ উদ্দিন আরজুর ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুটি। দুপুরের দিকে সে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তার মরদেহ বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ বলেন, শিশু আফরাজ সাঈফকে মৃত অবস্থায় দুপুরে হাসপাতালে আনা হয়। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা