হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে আরো ১৪ জন করোনায় আক্রান্ত

প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটিতে আরো ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে সিভিল সার্জনের তথ্যমতে ১৪৩ জনের নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া যায়। শনাক্তের হার ৯ দশমিক ৭৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদর উপজেলার ১১ জন, কাপ্তাইয়ের ২ জন, বিলাইছড়ির ১ জন।

জেলায় এ পর্যন্ত ২১ হাজার ৩শ ২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের থেকে করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯শ ৪৯ জন। জেলার শনাক্তের হার ১৮ দশমিক ৫২ শতাংশ। এর মধ্যে থেকে মারা গেছে ৩৩ জন। বর্তমানে রাঙামাটি সরকারী কলেজে অস্থায়ী আইসোলেশন সেন্টারে ভর্তি আছে ৭ জন। ঘরে চিকিৎসা নিচ্ছেন ৩১৩ জন। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১ লাখ ৪৮ হাজার ৬শ ১৬ জন। ২য় ডোজ সম্পন্ন করেছেন ৪৩ হাজার ৬শ ৭৪ জন। 

জেলা কোরানা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল বলেন, উপসর্গ পরিবর্তন হতে পারে সে হিসেবে ঔষধেরও পরিবর্তন বা নতুন ঔষধ যোগ হবে। ঘরে থাকা রোগীদের অক্সিজেন মাপতে হবে। যার অক্সিজেন লেভেল কমে যাবে তাঁকে আইসোলেশন সেন্টারে আসত হবে। 

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা