হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শুরু

প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া: হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দু'মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর যাত্রাবিরতি শুরু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তিতাস কমিউটার ট্রেনের যাত্রাবিরতির মধ্য দিয়ে স্টেশনটিতে ট্রেনের যাত্রা বিরতি শুরু হয়। আপাতত ‘ডি ক্লাস’ মর্যাদার স্টেশন হিসেবে কার্যক্রম চলছে। এর আগে স্টেশনটি ‘বি ক্লাস’ মর্যাদার ছিল।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে চারটি মেইল ও কমিউটার ট্রেন এবং বুধবার থেকে একটি আন্তনগর পারাবত ট্রেন যাত্রাবিরতি করবে।

গত ২৬ মার্চ হেফাজতের হরতাল চলাকালে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন। এতে স্টেশনের সিগন্যাল ব্যবস্থা অচল হয়ে যাওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ পরে ২৭ মার্চ থেকে সব ধরনের ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি বন্ধ থাকে। আজ মঙ্গলবার থেকে সুরমা মেইল, ময়মনসিংহ এক্সপ্রেস, তিতাস কমিউটার ও কর্ণফুলী কমিউটার ট্রেন যাত্রাবিরতি করছে। আগামীকাল ১৬ জুন থেকে নিয়মিত যাত্রাবিরতি করবে ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী আন্তনগর পারাবত এক্সপ্রেস।

এই ব্যাপারে স্টেশন মাস্টার শোয়েব মিয়া জানান, সিগন্যাল ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় গার্ড এবং ট্রেন চালকের সমন্বয়ে ট্রেনে যাত্রী উঠানামা করছে। দ্রুত সময়ের মধ্যে সিগন্যাল ব্যবস্থা মেরামত করা হবে।

চট্টগ্রামে যুবদল কর্মী মুজিব হত্যা মামলার আসামি রাশেদ গ্রেপ্তার

কর্ণফুলীতে ভাসছিল নারীর হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ

রেলের সম্পত্তি নতুন করে আর লিজ নয়: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

বন্দরের ছয় বার্থে অপারেটর নিয়োগের প্রস্তাব অনুমোদন পায়নি, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন

অন্তর্বাসে লুকানো ছিল কোটি টাকার স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় আটক

চট্টগ্রাম নগরীতে ছিনতাই ও মাদক মামলায় গ্রেপ্তার ১৭

পটিয়ায় কলা চুরির ঘটনায় সংঘর্ষ, একজন নিহত

চট্টগ্রামে চারতলার বেলকনি থেকে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২৩

টানেল মোড়ে দুর্ঘটনা: মারা গেছে গর্ভের সন্তান আইসিইউতে অচেতন মা