হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে রাফসানা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাফসানা ওই এলাকার সোহেল রানার মেয়ে। 

পুকুরে ডুবে রাফসানার মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি। তিনি বলেন, হাসপাতালে আনার অন্তত আধঘণ্টা আগে রাফসানার মৃত্যু হয়। 

রাফসানার পরিবার জানায়, আজ সকালে রাফসানা খেলার ছলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি তাকে মৃত ঘোষণা করেন। 

ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল হক বলেন, রাফসানা সম্পর্কে আমার নাতনি। আজ সকালে সে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। পরে তাকে বাড়িতে এনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, ‘আপনাদের কাছে শুনলাম। থানা-পুলিশকে কেউ এ বিষয় জানাননি।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ