হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে বিদেশি পিস্তলসহ মানব পাচারকারী আটক

বিজ্ঞপ্তি

ছবি: বিজ্ঞপ্তি

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ মো. ইয়াসিন (২৮) নামের এক মানব পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে টেকনাফ থানার মহেশখালীয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। আটক ইয়াসিন মহেশখালীয়া পাড়ার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মহেশখালীয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল। অভিযান চলাকালে একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তলসহ ইয়াসিনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসিন জানান, তিনি দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

জব্দ অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মানব পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাঙামাটি-বান্দরবান-খাগড়াছড়ি: প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে লুটপাট

আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআইসহ আহত ২ পুলিশ সদস্য

তিন মাস পর ডেরায় ফিরল হাতি, এসেই চালাল তাণ্ডব

পুরো পরিবারকে জিম্মি করে ডাকাতি, যাওয়ার পথে মুয়াজ্জিনকে মারধর

বিয়ের দাবিতে ছেলের ছুরিকাঘাত, প্রাণ গেল মা-বাবার

চট্টগ্রামে নালায় মিলল বস্তাবন্দী প্রায় দেড় হাজার গুলি

সীতাকুণ্ড মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইয়াবা বড়ি উদ্ধার করল পুলিশ

চট্টগ্রামে বন্যা: বন্যার্তরা পেলেন মাত্র দেড় কেজি করে চাল

পটিয়ায় ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত