হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পুকুর ভরাটের দায়ে ২ লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম 

নগরের পাহাড়তলীর উত্তর কাট্টলীর এলাকার কর্নেল জোন্স রোডের ভ্যানগার্ড গার্মেন্টসকে ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গার্মেন্টসটির পাশের একটি পুকুর ভরাটের অভিযোগে তাঁদের এই জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার এক শুনানিতে পরিবেশ অধিদপ্তর মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী জানান, এক শুনানিতে তাদের এই জরিমানা করা হয়। এর আগে গত ১৭ আগস্ট পরিবেশ অধিদপ্তর ভ্যানগার্ড গার্মেন্টস কর্তৃপক্ষের (বিএসএ গ্রুপ) বিরুদ্ধে পুকুর ভরাটের সত্যতা পায়। অধিদপ্তরের একটি দল সেখানে গিয়ে একটি অভিযান চালিয়ে অভিযোগ খতিয়ে দেখে। 

শুনানির আদেশে ভরাট করা পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য এবং আগামী সাত দিনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী।

শাহ আমানত বিমানবন্দর: ৬৩৫ নিরাপত্তাকর্মীর পরও থামছে না চুরি

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ২

চাঁদপুরে মা-বাবাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু: ৭ ঘণ্টা পর মহাসড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

‘আর ঝিরে আই শোকেসে সাজায় রাখমু’—হাসপাতালের বারান্দায় মাইশার মায়ের আহাজারি

শিক্ষার্থী নিহতের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার ছাড়াল যানজট

চুয়েটে শিক্ষার্থীরা ক্লাসে, ভিসি ঢাকায়, রুটিন দায়িত্ব নিচ্ছেন না কেউ

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ

পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতে

কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পট