হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়িতে ২৩ দিন পর খুলে দেওয়া হল ৫ স্কুল

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে বিরোধীদের তুমুল গোলাগুলির কারণে নাইক্ষ্যংছড়িতে বন্ধ করা ৫ স্কুল ২৩ দিন পর খোলা হয়েছে। আজ বুধবার সকালে স্কুলগুলো খুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ মোজাহিদু ইসলাম। তিনি বলেন, ‘খোলার দিন পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল।’

অভিভাবকেরা জানান, স্কুল খুলে দেওয়ায় তারা সংশ্লিষ্টদের সাধুবাদ জানান।

এদিকে স্কুল খুলে দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে খুশির আমেজ দেখা গেছে। আজ বুধবার সকালে তুমব্রু পশ্চিম কূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোমেনা বেগম উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, ‘২৩ দিন ছিল যেন আমাদের কাছে ২৩ বছর। গোলাগুলি ছিল আমাদের কাছে কাল। এখন প্রতিদিন স্কুলে যেতে পারব।’

এ ভাবে তুমব্রু, বাইশফাঁড়ি, ভাজাবুনিয়া, তুমব্রু পাহাড়পাড়া ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীর প্রতিক্রিয়া ছিল একই। অনুরূপভাবে শিক্ষক-অভিভাবকেরাও।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ