হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ির সহিংসতা তদন্তে ৪ সদস্যের কমিটি, দুই মামলা

খাগড়াছড়ি সংবাদদাতা

খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় সদর উপজেলা ও পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা এখনো চলছে। আজ বুধবার নতুন করে কোনো সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়নি। তবে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শহরের পাহাড়ি বিভিন্ন পাড়ায় রাত জেগে পাহারা দিয়েছেন এগুলোর বাসিন্দারা। 

এদিকে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষককে পিটিয়ে হত্যা এবং পরবর্তী সহিংসতার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশপাশি হয়েছে দুটি মামলা। 

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক রোজনিন চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। 

স্থানীয় সূত্রে ও সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার দুপুরে মহাজনপাড়ায় এবং সন্ধ্যা ৭টার দিকে পানখাইয়াপাড়া সড়কে পাহাড়িদের ৩০টির বেশি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। 

আজ বুধবার সকাল থেকে শহরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সকাল থেকে সীমিতসংখ্যক দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে। শহরের গাড়ির সংখ্যা এবং মানুষের চলাচলও কম।খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. নাসির আহম্মেদ বলেন, ‘নিহত সোহেল রানার স্ত্রী সঙ্গে কথা হয়েছে। লাশ দাফন করে যা করার সিদ্ধান্ত নেব।’ 

খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত খাগড়াছড়ি সদর থানায় দুটি মামলা হয়েছে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সমস্যা গঠনতান্ত্রিক উপায়েই সমাধান করা হবে: তথ্যমন্ত্রী

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের চেষ্টা, ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

চট্টগ্রামে শিশুকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত বাবু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

চট্টগ্রামের শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ৪৬ ফ্লাইট বাতিল

চবি সাংবাদিক সমিতির সভাপতি রুপক, সম্পাদক সোহেল

আমিরাতের বন্দরে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রা’, উৎকণ্ঠায় ৩১ নাবিকের পরিবার

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

সীতাকুণ্ডে সেই শিশুকে দুর্গম পাহাড়ে নিয়ে যাওয়া ব্যক্তি গ্রেপ্তার

সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড