হোম > সারা দেশ > চট্টগ্রাম

তেল-গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরে ৭ জাহাজের প্রবেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর আগে হরমুজ প্রণালি অতিক্রম করে আসা ১০ জাহাজ দেশে জ্বালানি সংকটে আশার আলো হিসেবে দেখা দিয়েছে। এর মধ্যে ৭ জাহাজ বন্দরের ভেতরে প্রবেশ করেছে। বাকি ৩টির মধ্যে একটি আগামীকাল সোমবার ও দুটি জাহাজ (এলএনজিবাহী) ১১ মার্চ ও ১৪ মার্চের মধ্যে চট্টগ্রাম বন্দরের পৌঁছাবে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এসব জাহাজে থাকা জ্বালানি সংকটের এই সময় আশার আলো হিসেবে দেখা দিয়েছে বলে জানান চট্টগ্রাম চেম্বারের সদস্য ব্যবসায়ী ইসমাইল খান।

বন্দর-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিল যুদ্ধ শুরুর আগে। সংঘাত শুরু হওয়ার আগেই জাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়। বর্তমানে জাহাজগুলো ধাপে ধাপে চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে পণ্য খালাসের কার্যক্রম চলছে।

বন্দর সূত্র জানায়, ১০টি জাহাজে সাড়ে ৪ লাখ টন জ্বালানি রয়েছে।

আজ রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘ইরান-ইসরায়েল যুদ্ধের আগে নৌপথ হরমুজ প্রণালি পেরিয়ে আসা জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে ভিড়তে শুরু করেছে। এসব জাহাজে এলএনজি, এলপিজি, জ্বালানি তেলসহ শিল্পের কাঁচামাল রয়েছে। এর মধ্যে ৮ জাহাজে সাড়ে ৩ লাখ টনের বেশি এলএনজি এবং এলপিজি রয়েছে। দুটি জাহাজে রয়েছে ১ লাখ টনের মতো জ্বালানি তেল।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ২৮ ফেব্রুয়ারির আগে হরমুজ প্রণালি দিয়ে রওনা দেওয়া জাহাজ দেশে এলেও পরবর্তী সময়ের জাহাজগুলো মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, দুবাইসহ বিভিন্ন বন্দরে আটকা পড়েছে।

তথ্যমতে, হরমুজ প্রণালি ব্যবহার করে ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব—এই সাত দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা-নেওয়া হয়।

চট্টগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, ৩ কিশোর নিহত

জ্বালানিবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং, ১৪ জাহাজ বহির্নোঙরে

জঙ্গল সলিমপুর এখন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে: ডিআইজি

জঙ্গল সলিমপুরে অভিযান: ড্রোন-হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার

দুর্গম জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনী অভিযান, অংশ নিয়েছে ৪ হাজার সদস্য

চট্টগ্রামের আনোয়ারা: চায়না ইকোনমিক জোনে ডাকাতির তদন্তে গড়িমসি

চট্টগ্রামে ৮১টি পয়েন্টে পুলিশের সিসিটিভি মনিটরিং

নারী দিবস: ৩৩ বছর ধরে জনসেবা করে যাচ্ছেন ফটিকছড়ির ফিরোজা বেগম

চট্টগ্রামে অবৈধ মাটি কাটা নিয়ে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ, আহত ৮