হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজস্থলীতে ঋণের বোঝা সইতে না পেরে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে থুইমং মারমা (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙাল হালিয়ার নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

থুইমং মারমা রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মহাজনপাড়ার বাসিন্দা হলেও বাঙাল হালিয়া ইউনিয়নের ধুলিয়াপাড়ায় বসবাস করতেন।

বাঙাল হালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আদোমং মারমা বলেন, থুইমং মারমাকে আজ সকাল ৯টার দিকে বসতঘরের বিমের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর স্ত্রী। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে থুইমংকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

থুইমং মারমার স্ত্রী বলেন, বিভিন্ন ব্যাংক ও সমিতি থেকে ঋণ নিয়েছিলেন তাঁর স্বামী। তাঁর ধারণা, ঋণের বোঝা সইতে না পেরেই তাঁর স্বামী আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনছারুল করিম আজকের পত্রিকাকে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

চট্টগ্রামে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা

শাহজাহান চৌধুরীর পিএসই সাতকানিয়া-লোহাগাড়ার বস

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে ইউনিয়নভিত্তিক মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

বিএসবিআরএর নির্বাচন অনুষ্ঠিত

চট্টগ্রামে ২ প্রতিবেশীর ঝগড়ায় চার বছরের শিশু ছুরিকাঘাতের শিকার

আগামী দুই বছরের মধ্যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামে পৃথক স্থানে গৃহবধূর ‘বিষপান’, গাছে ঝুলছিল জেলের লাশ

চট্টগ্রামে ট্যাংকার থেকে ডিজেল চুরির সময় গ্রেপ্তার ৬

ফুটবল ম্যাচ জিতে উল্লাস, লোহার গোলপোস্টের চাপায় যুবকের মৃত্যু