হোম > সারা দেশ > কুমিল্লা

কুমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় ৪ সংবাদকর্মী আহত

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সংবাদকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে চার সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন। আহতদের অভিযোগ, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে একদল ইন্টার্ন চিকিৎসক এই হামলা করেন।

আহতরা হলেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরোপ্রধান রফিক ইসলাম খোকন চৌধুরী ও ক্যামেরা পারসন সাকিব এবং চ্যানেল ২৪-এর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান ও ক্যামেরা পারসন ইরফান। হামলাকারীরা তাঁদের মারধর করে ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে ফেলেন।

এ সময় ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের বেশ কিছু শিক্ষার্থী হাসপাতাল চত্বরে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২টার দিকে আহতদের উদ্ধার করে কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

ওই হাসপাতাল থেকে রাত সোয়া ১টার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে আনেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিক রফিকুল বলেন, ‘ভুল চিকিৎসায় একজন নারীর মারা যাওয়ার খবর শুনে হাসপাতালে যাওয়ার পর ইন্টার্ন চিকিৎসকেরা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালান ও ক্যামেরা ভাঙচুর করেন। এর আগেও বেশ কয়েকবার আমরা সংবাদ সংগ্রহ করতে এলে হামলা চালান ইন্টার্ন চিকিৎসকেরা। কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।’

এ ব্যাপারে জানতে কুমেক হাসপাতালের পরিচালক মাসুদুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

যোগাযোগ করা হলে মেডিকেল কলেজের অধ্যক্ষ মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম জানান, তাঁরা এ নিয়ে জরুরি সভা করেছেন। কেন এ ঘটনা তা জেনে বিষয়টি মীমাংসা করা হবে।

শাহ আমানতে যাত্রীর ব্যাগেজে মিলল ৩০০ কার্টন সিগারেট

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় কাতারপ্রবাসী নিহত

পারকি সমুদ্রসৈকতে বেপরোয়া মোটরসাইকেল ও বিচ বাইকারদের দৌরাত্ম্যে বিরক্ত পর্যটকেরা

যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

সাতকানিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবকের মৃত্যু

সরকারি শিশু পরিবারে ঈদ: ঘরে ফেরার স্বপ্নহীন কিছু শিশুর গল্প

মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ব্যবসায়ী নিহত

সীতাকুণ্ডে ইট দিয়ে আঘাত করে যুবককে হত্যা

সন্তানের সঙ্গে প্রথম ঈদ করা হলো না সোলায়মানের, অনিশ্চয়তায় ইউনুছের পরিবার

মমতাজিয়া দরবার শরিফ: সৌদির সঙ্গে মিল রেখে দুই শতাধিক গ্রামে ঈদ উদ্‌যাপন