হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে আরও ৯ জনের করোনা শনাক্ত 

প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯১ জন। এই সংখ্যা নিশ্চিত করেছেন জেলার করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল। 

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার রাতে জেলায় মোট ১৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ওই ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ৬ দশমিক ৭২ শতাংশ। আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদরের পাঁচজন, বিলাইছড়ি উপজেলায় দুজন, কাপ্তাই ও নানিয়ারচরে একজন করে রয়েছেন। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মারা গেছেন ৩৩ জন। 

বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২০১ জন। তাঁদের মধ্যে আইসোলেশনে আছেন পাঁচজন। এ পর্যন্ত জেলায় করোনার প্রথম ডোজ টিকা পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫২৩ জন। একই সঙ্গে দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ৯৬ হাজার ৬০৬ জন। 

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা